“ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস” বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ-এর প্রফেসর ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ রচিত গবেষণাধর্মী বই ‘ভারত ভাগে বাংলার বিয়োগান্তক ইতিহাস’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও
প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

০৩ মার্চ ২০২১, বুধবার, রাজধানীর বানানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল হায়ার স্টাডিজ এর হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি, বঙ্গবন্ধু অধ্যাপক, লোকবিজ্ঞানী জনাব শামসুজ্জামান খান। সম্মানিত অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও সাবেক তথ্য-প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ওয়াজেদ জাফর, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-উর-রাশিদ আসকারী ও কবি- গবেষক বিলু কবীর।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন লেখক, গবেষক ও নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ। বক্তারা আলোচনায় বলেন, “১৯৪৭ সালের দ্বিজাতীতত্ত্বের বিভাজন সাধারণ
মানুষের প্রত্যাশিত ছিল না। সাম্প্রদায়িক চেতনাকে পুঁজি করে রাজনৈতিক প্রতিহিংসার ফসল হলো দাঙ্গা। এই মোক্ষম অস্ত্র ব্যবহার করল রাজনৈতিক নেতারা।

ইংরেজরা তাদের দোসরদের দিয়ে ভারত ও বাংলাকে ভাগ করে দিল। ভারতের হাজার বছরের ইতিহাস এভাবেই বদলে গেলো। ভারত ও বাংলা ভাগের প্রকৃত ইতিহাস প্রতিটি বাঙালীরই জানা দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *