জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা ৩১ মার্চ পর্যন্ত স্থগিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরে ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্য কারণবশত আগামী ৩১ মার্চ পর্যন্ত স্থগিত করা হলো। এ পরীক্ষাগুলোর সংশোধিত তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

পরিবর্তিত সময়সূচী প্রকাশ হওয়া মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি লেখাপড়া বিডি’র সময়সূচি বিভাগ থেকে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *