counter

২০১৭ সালের স্থগিত গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা আগামী রোববার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্থগিত গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা আগামী রোববার (১৭ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। এ পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.ac.bd) এ পাওয়া যাবে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান ডিপ্লোমা ১ম ও ২য় সেমিস্টার পরীক্ষা  পূর্ব ঘোষণা অনুয়ায়ী, ২০১৭ খ্রিস্টাব্দের ২৫ ফেব্রুয়ারি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু বগুড়ার এসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজ নামের একটি প্রতিষ্ঠানের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আগের রাতে পরীক্ষা স্থগিত করা হয়।

নিয়মকানুন না মেনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তির দায়ে বগুড়ার বিএসবি সায়েন্স অ্যান্ড টেকনোলজি কলেজের অধিভুক্তি বাতিল করেছে হাইকোর্ট।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির করা রিটের নিষ্পত্তিতে হাইকোর্ট এ রায় দেয়। একইসাথে যেসব শিক্ষার্থী ওই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছিলেন তারাও পরীক্ষা দিতে পারবেন না বলে হাইকোর্টের আদেশে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *