counter

উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী পুরস্কার পেয়েছেন

উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণে ভূমিকার জন্যে প্রফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। গ্লোবাল এন্ট্রিপ্রিউনরশীপ গ্রীড কর্তৃক বিদেশী উদ্যোক্তা শিক্ষা সম্প্রসারণ ও অধ্যাপনার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গীভূত প্রতিষ্ঠান ঢাকাস্কুল অব ইকোনোমিক্সে পুরস্কার পেয়েছেন বলে বেঙ্গোলরস্থ প্রফেসর ভোলানাথ দত্ত স্বাক্ষরিত পত্রে জানানো হয়েছে।

আগামী ২রা ফেব্রুয়ারি, ২০১৯ খৃষ্টাব্দে বেঙ্গোলোরে পুরস্কৃত করা হবে। তিনি প্রথম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে উদ্যোক্তা উন্নয়নের প্রোগ্রাম চালুর কোর্ডিনেটর হিসাবে প্রোগাম চালু করেছিলেন।

তিনি ঢাকা স্কুল অব ইকোনোমিক্সে মাষ্টাস র্ইন এন্ট্রিপ্রেউনীরশীপ ইকোনোমিক্স, পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন এন্ট্রিপ্রিউনীরশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুমোদনক্রমে চালু করেছেন।

আবার আগামীতে ব্যচেলর অব এন্ট্রিপ্রিউনীরশীপ ইকোনোমিক্স প্রোগ্রাম চালু হতে পারে। এদিকে প্রফেসর ড. মাহবুব প্রথম বাংলাদেশি যিনি থাইল্যান্ডের নারিসুয়ান বিশ্ববিদ্যালয় থেকে এন্ট্রিপ্রিউনীরশীপ ম্যানেজমেন্ট প্রেগ্রামে পোষ্ট ডক্টরেট করেন।

প্রফেসর আলী মন্তব্য করেন যে, সারা দেশে কর্মসংস্থান ছড়িয়ে দিতে উদ্যোক্তার বিকাশ ও উদ্ভাবনী শক্তির জন্যে পাঠ ও পঠনের সম্প্রসারণের প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *