counter

এক দরিদ্র শিক্ষার্থীর পাশে জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দরিদ্র এক শিক্ষার্থীকে সহায়তার জন্য এগিয়ে এলো জাবি ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।সাহায্যপ্রাপ্ত দর্শণ বিভাগের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের আবাসিক ছাত্র।

সোমবার জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল ও তার কয়েকজন অনুসারী ওই শিক্ষার্থীর ভরণ-পোষণের যাবতীয় খরচ বহন করবেন বলে জানিয়েছেন। কয়েকজন নেতাকর্মীর মধ্যে জাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক  আবু সুফিয়ান চঞ্চল ওই শিক্ষার্থীর খাবারের দায়িত্ব নিয়েছেন।

আরেক ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান তাঁজ টিউশন ফি এবং হাত খরচের ব্যবস্থা করবেন। শহীদ সালাম বরকত হলের সাবেক এক ছাত্র তার জন্য নতুন জামা কাপড় এর ব্যবস্থা গ্রহণ করেছেন। এছাড়া শহীদ সালাম বরকত হলের ছাত্রলীগের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা তার পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ০৮ই জুলাই ২০১৭ তারিখে “দৈনিক জনকন্ঠ” পত্রিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়। পরে তার পাশে দাড়াতে এগিয়ে আসেন নেতাকর্মীরা।

About mdmusaju

তিনি একজন কলামিস্ট ও সাবেক শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

Check Also

এক বাংলা কিউআর কোডে ব্যাংকিং অ্যাপ সহ মোবাইল ব্যাংকিং লেনদেন

এক বাংলা কিউআর কোডে ব্যাংকিং অ্যাপ সহ মোবাইল ব্যাংকিং লেনদেন

মো: ইকবাল হোসেন: বাংলাদেশ ব্যাংক গত ১ জুলাই ২০২৬ থেকে দেশের সব ব্যবসায়ীদের Bangla QR …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *