জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়কাল সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষার সময়কাল সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৬ সালের ২য় বর্ষ অনার্স সকল পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে যাই উল্লেখ থাকুক না কেন পূর্ণ পত্র (৪ ক্রেডিট) পরীক্ষার সময়কাল হবে ০৪ ঘণ্টা এবং অর্ধপত্র (২ ক্রেডিট) পরীক্ষার সময়কাল হবে ২ ঘণ্টা ৩০ মিনিট।

উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষা২০১৩-১৪ ও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ছাত্র/ছাত্রীদের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা ০৭/০১/২০১৭ তারিখ থেকে শুরু হয়েছে যা ২২/০২/২০১৭ তারিখ পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *