১৬৪২ সালের এই দিনে লন্ডনে রাজা প্রথম চার্লসের সঙ্গে সংসদের তুমুল বিতর্ক হয়।
১৭৭৫ সালের এই দিনে আমেরিকার বিদ্রোহীরা মন্ট্রিয়ল দখল করে নেয়।
১৮০৫ সালের এই দিনে ফরাসিরা ভিয়েনা দখল করে নেয়।
১৮৩৫ সালের এই দিনে টেক্সাসে মেক্সিকোর কাছে থেকে আলাদা হয়ে স্বাধীনতা ঘোষণা করে।
১৮৪৯ সালের এই দিনে পিটার বার্নেট ক্যালিফোর্নিয়ার প্রথম গভর্নর নির্বাচিত হন।
১৮৬৪ সালের এই দিনে গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।
১৮৭২ সালের এই দিনে সাপ্তাহিক ‘সমাজ দর্পণ’ প্রকাশিত হয়।
১৮৮৫ সালের এই দিনে রাজকীয় সার্বিয়ার সেনাবাহিনী বুলগেরিয়া দখল করে।
১৯০৭ সালের এই দিনে পল কমু’র উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মত আকাশে ওড়ে।
১৯১৫ সালের এই দিনে ইরানের তৃতীয় জাতীয় সংসদ দেশটির সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে ভেঙ্গে দেয়া হয়।
১৯১৮ সালের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে এসে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনপল দখল করে।
১৯২০ সালের এই দিনে জেনেভায় লীগ অব নেশন্সের পূর্ণাঙ্গ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৯২১ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি হয়।
১৯৪৫ সালের এই দিনে সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।
১৯৪৭ সালের এই দিনে রাশিয়া অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে।
১৯৪৮ সালের এই দিনে ভাষা আন্দোলনের বিপ্লবী মুখপত্র সাপ্তাহিক সৈনিক প্রকাশ শুরু হয়।
১৯৭০ সালে এই দিনে ভোলা ঘূর্ণিঝড় হয়, শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড় যা ১৯৭০ সালের ১৩ই নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ-এর) দক্ষিণাঞ্চলে আঘাত হানে। এ পর্যন্ত রেকর্ডকৃত ঘূর্নিঝড়সমূহের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ঘূর্নিঝড় এবং এটি সর্বকালের সবচেয়ে ভঙ্করতম প্রাকৃতিক দুর্যোগের একটি। এ ঝড়ের কারণে প্রায় ৫ লাখ ব্যক্তি প্রাণ হারায়।
১৯৭৪ সালের এই দিনে ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পি এল ও’র নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।
১৯৭৭ সালের এই দিনে ঢাকায় বিজ্ঞান যাদুঘর উদ্বোধন করা হয়।
১৯৮৫ সালের এই দিনে কলম্বিয়ার আরমেরা শহরে ৪শ বছর যাবত সুপ্ত নেভাডো ডেল রুইজ আগ্নেয়গিরির অগ্ন্যৎপাতে শহরটির ধ্বংস সাধন ২৫ হাজার লোক নিহত হয়।
১৯৮৯ সালের এই দিনে আকস্মিক ধসে পশ্চিমবঙ্গের রানীগঞ্জের কয়লাখনির অভ্যন্তরে ৭১ শ্রমিক আটকা পড়েন। পরে বিশেষজ্ঞদের সহায়তায় ক্যাপসুলের সাহায্যে ৬৫ জনকে জীবিতাবস্থায় উদ্ধার করা হলে এই উদ্ধার পদ্ধতি বিশ্বে বিস্ময়ের সৃষ্টি করে।
১৯৯৪ সালের এই দিনে সুইডেন এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয়।
২০০২ সালের এই দিনে ইরাকের সাদ্দাম হোসেনের সরকার জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয়।