counter

মুসলিম একাডেমী যশোরের ৮০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

যশোরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুসলিম একাডেমী যশোরের প্রতিষ্ঠার ৮০ বছর পূর্তি ও পুনর্মিলনী (রি-ইউনিয়ন) আয়োজন উপলক্ষে ২য় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট শুক্রবার বিকেলে আয়োজিত এই সভায় ১৯৪৬ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের স্কুলের সাবেক শিক্ষার্থী ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

মুসলিম একাডেমী যশোরের ৮০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত
আলোচনা সভায় উপস্থিত মুসলিম একাডেমী, যশোরের সাবেক শিক্ষার্থীবৃন্দ

সাবেক শিক্ষার্থী অধ্যাপক মো. মসিউল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন মো. জাকির হোসেন ফারুক, মো. ফারুক হোসেন মৃধা, লাবু জোয়ার্দার, মীর মঈন হোসেন মুসা, খন্দকার সেলিম রেজা নয়ন, সাঈদ আহমেদ ইউনুস, মিনহাজ, গাইসুল আজম, জাহিদ হোসেন টগর, আশিক মাহমুদ ইয়াসিন, মাহমুদ উল ইসলাম চৌধুরী ও জোবায়ের হোসেনসহ আরও অনেকে।

আলোচনা সভায় বক্তৃতা রাখছেন ২০০৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হোসেন টগর
আলোচনা সভায় বক্তৃতা রাখছেন ২০০৬ ব্যাচের শিক্ষার্থী জাহিদ হোসেন টগর
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন সাবেক শিক্ষার্থী অধ্যাপক মো. মসিউল আযম
আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখছেন সাবেক শিক্ষার্থী অধ্যাপক মো. মসিউল আযম
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ১৯৮১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. ফারুক হোসেন মৃধা
আলোচনা সভায় বক্তব্য রাখছেন ১৯৮১ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. ফারুক হোসেন মৃধা
আলোচনা সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীদের একাংশ

সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে পুনর্মিলনী আয়োজনের জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটিতে মোঃ জাহিদ হোসেন টগরকে আহ্বায়ক, মোঃ আশিক মাহমুদ ইয়াসিনকে সদস্য সচিব, শেখ জোবায়ের আহমেদ কৌশিক, মোঃ সুমন আদনান ও ইবাদত হোসেন রাসেলকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

নব গঠিত ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি

কমিটির নেতৃবৃন্দ জানান, বিদ্যালয়টির ৮০ বছরের দীর্ঘ পথচলাকে স্মরণীয় করে রাখতে সাবেক শিক্ষার্থীদের উপস্থিতিতে আগামী ঈদ উল ফিতরের সময়ে এক প্রাণবন্ত পুনর্মিলনী মেলার আয়োজন করা হবে। খুব শীঘ্রই আয়োজনের পূর্ণাঙ্গ সময়সূচি ও অন্যান্য রূপরেখা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এই পুনর্মিলনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা উপলক্ষে ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে গ্রুপ খোলা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সকল শিক্ষার্থীদেরকে উক্ত গ্রুপে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। 

ফেইসবুক ম্যাসেঞ্জার গ্রুপ লিংকঃ https://www.messenger.com/t/2532266567295414

হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকঃ https://chat.whatsapp.com/LVp940dAcsdAyk3OTYGLaY

এছাড়াও প্রতিষ্ঠানের সাবেক সকল শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের জন্য অনলাইনে এই ফরমটি পূরণের অনুরোধ করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *