HSC Admission 2025: একাদশ শ্রেণির ২য় ধাপে আবেদন প্রক্রিয়া শুরু

HSC Admission 2025: একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা প্রথম ধাপে আবেদন করেও চান্স পাননি অথবা চান্স পেলেও ভর্তি নিশ্চয়ন করেননি, তাদের জন্য এটি নতুন সুযোগ। এছাড়াও যারা প্রথম ধাপে আবেদনই করেননি তারাও এবার আবেদন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে কারা আবেদন করতে পারবেন?

  • যারা প্রথম ধাপে চান্স পাননি

  • যারা চান্স পেয়েও নিশ্চয়ন করেননি

  • যারা একেবারেই প্রথম ধাপে আবেদন করেননি

দ্বিতীয় ধাপের সময়সূচি

কার্যক্রমতারিখ
আবেদন শুরু২৩ আগস্ট ২০২৫
আবেদন শেষ২৫ আগস্ট ২০২৫
ফলাফল প্রকাশ২৬ আগস্ট ২০২৫
ভর্তি নিশ্চয়ন২৬ – ২৭ আগস্ট ২০২৫

 

২য় ধাপে আবেদন করার নিয়ম (HSC Admission 2025)

  1. ওয়েবসাইটে প্রবেশ করুন

    xiclassadmission.gov.bd এ গিয়ে আপনার একাউন্টে লগইন করুন।

  2. লগইন তথ্য দিন

    আইডি ও পিন দিয়ে লগইন করুন।

  3. পূর্বের তথ্য দেখা যাবে

    প্রথম ধাপে দেওয়া আপনার কলেজ পছন্দ ও আবেদন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

  4. কলেজ আপডেট করুন

     এবার ২য় ধাপে আপনি চাইলে নতুন কলেজ যুক্ত করতে পারবেন, অথবা পুরোনো তালিকা পরিবর্তন করে নতুনভাবে সাজাতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের ঢাকার কলেজ পরিদর্শক অধ্যাপক রিজাউল হক কালবেলাকে বলেন, আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে, তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।

এসব শিক্ষার্থীদের আবেদন স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় ধাপে চলে যাবে। এখন শিক্ষার্থীদের অনলাইন আবেদনে গিয়ে পছন্দক্রমে পরিবর্তন আনতে হবে। কলেজ না পাওয়া শিক্ষার্থীদের প্রতি আমার পরামর্শ থাকবে, তারা যেন পছন্দক্রমে নতুন কিছু কলেজ যোগ করে। তবে আমাদের আসনের কোনো সংকট নেই। সব শিক্ষার্থীই ভর্তি হতে পারবে।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে ২৩ থেকে ২৫ আগস্ট। এই ধাপের ফলাফল প্রকাশ করা হবে ২৮ আগস্ট। এরপর আবার ৩১ আগস্ট ও আগামী ১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে। এভাবে বাছাই প্রক্রিয়ায় শেষ করে ৭ থেকে ১৪ সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে। তারপর ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।

উপসংহার

একাদশ শ্রেণির ভর্তির ২য় ধাপে আবেদন করতে শিক্ষার্থীদের শুধু লগইন করে কলেজ পছন্দ আপডেট করতে হবে। আমরা এই পোস্টে বিস্তারিত আলোচনা করেছি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *